কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কয়ছরসহ যুক্তরাজ্য বিএনপির ৮৫ নেতা দেশে ফিরছেন রোববার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। ছবি : কালবেলা

দীর্ঘ একযুগ পর দেশে ফিরছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। তার সঙ্গে দেশে ফিরবেন শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে নির্বাসিত আরও ৮৫ জন প্রবাসী নেতা।

রোববার (২০ অক্টোবর) ভোর ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জতাতিক বিমান বন্দরে পৌঁছাবেন তারা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

পবিত্র ওমরাহর ও নবী করিমের (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মদিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার কথা রয়েছে। এরপর নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারা।

মঙ্গলবার (২২ অক্টোবর) কয়ছর এম আহমদ নিজের জন্মস্থান সিলেটের জগন্নাথপুর যাবেন।

সিলেটের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর দলীয় নেতাকর্মীরা তাকে পৌর পয়েন্টে বিপুল সংবর্ধনা জানানোর প্রস্তুতি নিয়েছে। তাকে অভ্যার্থনা জ্ঞাপনের জন্য সিলেটের সর্বত্রই ব্যাপক প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X