কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৮:৫৭ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১২৩ বাংলাদেশি

দেশে ফিরছেন ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী। ছবি : সংগৃহীত
দেশে ফিরছেন ১২৩ জন অনিয়মিত বাংলাদেশি অভিবাসী। ছবি : সংগৃহীত

লিবিয়ার ত্রিপলি থেকে বিপদগ্রস্ত ১২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে ত্রিপলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।

ত্রিপলির বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

জানা গেছে, প্রত্যাবাসিত ব্যক্তিরা ত্রিপলি ও আশপাশের এলাকায় অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

দূতাবাস সূত্র জানায়, বেশিরভাগ অভিবাসীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অথবা তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না। ফলে তাদের জন্য নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ ছিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X