কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪৫ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ তাবিথ

তাবিথ আউয়াল। পুরোনো ছবি
তাবিথ আউয়াল। পুরোনো ছবি

ভূমিধস বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ার পর তাবিথ আউয়াল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় তাবিথ আউয়ালকে দোয়া করেন খালেদা জিয়া।

এর আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান। তাবিথ আউয়ালের সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ আউয়াল। এখানে তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি। নির্বাচন কমিশন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X