কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম, মহাসচিব টিটু

এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম ও মহাসচিব টিটু। ছবি : সংগৃহীত
এলডিপির নতুন চেয়ারম্যান সেলিম ও মহাসচিব টিটু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সেলিম এবং মহাসচিব তমিজ উদ্দিন টিটু।

রোববার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ এলডিপির ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান হয়েছেন শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম রওনক, মহাসচিব তমিজ উদ্দিন টিটু, অতিরিক্ত মহাসচিব এমএ বাসার, সিনিয়র যুগ্ম মহাসচিব মহিনউদ্দীন আহাম্মদ। দলটির পূর্বের চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার অনুমতিক্রমে বাংলাদেশ এলডিপির নতুন কমিটি ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। আবদুল করিম আব্বাসীকে দলের প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সেলিম বিগত কমিটির মহাসচিব ছিলেন।

সৈয়দ ইব্রাহিম রওনকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- ১২ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, বাংলাদেশ এলডিপির নেতা এমএ বাসার, সাকি এনামুল হক, মাহউদ্দিন আহাম্মদ, বাংলাদেশ এলডিপি যুবদলের আহ্বায়ক এসএম ফয়সাল, মহিলা দলের আহ্বায়ক নিলা শেখ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X