মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের সভাপতি লিটন ও সম্পাদক বাবুল

মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের নির্বাচিত সদস্যরা। ছবি : কালবেলা
মানিকগঞ্জ জেলার ওনার্স গ্রুপের নির্বাচিত সদস্যরা। ছবি : কালবেলা

মানিকগঞ্জ জেলার বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক লিটন এবং সাধারণ সম্পাদক হয়েছেন পীর বাবুল।

শনিবার (৩ জানুয়ারি) জেলাশহরের ড্রিম সিটি হোটেল মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সংগঠনটির সদস্যদের ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এ সময় সভাপতি পদে আব্দুর রাজ্জাক লিটন পেয়েছেন ১৫৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. নান্নু মিয়া পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে পীর বাবুল হোসেন পেয়েছেন ১৪৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহফুজুর রহমান খান ২৪ ভোট। সহসভাপতি পদে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ফারুক মোল্লা। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন ২৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবুল বাসার। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চান মিয়া পেয়েছেন ২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সিহাব উদ্দিন সুমন ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জাফর পেয়েছেন ২৬ ভোট। দপ্তর সম্পাদক পদে ১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিয়াউর রহমান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিমুদ্দিন পেয়েছেন ২৪ ভোট।

কোষাধ্যক্ষ পদে ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. সিদ্দিক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ২৫ ভোট। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম ফিরোজ, দ্বীন ইসলাম, ওসমান গনি, তপু রায়হান অজয়, ছবুর খাঁন ও মো. রতন।

এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে তা চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিধিবহির্ভূত হওয়ায় তিনটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন।

ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আহমেদ। এ সময় নির্বাচন কমিশনার সবুজ মিয়া ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X