কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে দেখা মিলল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার ফারুকের

কলকাতায় দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে। ছবি : সংগৃহীত
কলকাতায় দেখা গেল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার গোলাম ফারুককে। ছবি : সংগৃহীত

অবশেষে দেখা মিলল ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। তবে বাংলাদেশের কোথাও না ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে তাদের।

সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

অপরদিকে কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে। তাকেও পশ্চিমবঙ্গের কলকাতার শপিংমলে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরই মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১০

নেইমার ভক্তদের জন্য সুখবর

১১

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১২

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৩

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৪

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৫

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৬

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৭

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৮

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৯

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

২০
X