স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল অধ্যায় থামায় হতাশ মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএলের মিনি নিলামে তীব্র প্রতিযোগিতার পর মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে—৯ কোটি ২০ লাখ রুপিতে—কেকেআরের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। তবে সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ আর বাস্তবে রূপ নিচ্ছে না।

ভারতের ভেতরে চলমান উত্তেজনা ও বিভিন্ন মহলের বয়কটের আহ্বানের প্রেক্ষাপটে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কলকাতাকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বলে জানা গেছে। নির্দেশনা মেনে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তারা মুস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দিয়েছে। ফলে এবারের আইপিএলে আর দেখা যাবে না ‘কাটার মাস্টার’কে।

খবরটি ছড়িয়ে পড়ার পর দেশের ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আইপিএল ও সংশ্লিষ্ট সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়, একই সঙ্গে কেকেআরের সমর্থকসংখ্যা কমতে থাকে বলে দাবি করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে মুস্তাফিজ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ছেড়ে দিলে কী আর করার।” ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, আইপিএল থেকে বাদ পড়ার খবরে তিনি স্পষ্টতই হতাশ।

ফর্মের দিক থেকেও সময়টা ছিল মুস্তাফিজের অনুকূলে। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ছিলেন তিনি। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে তাঁর বোলিং নজর কেড়েছিল। এমন অবস্থায় আইপিএলে, বিশেষ করে ইডেন গার্ডেনসের সহায়ক কন্ডিশনে, তাঁর কার্যকারিতা নিয়ে প্রত্যাশা ছিল বড়।

সব মিলিয়ে, ক্যারিয়ারের সম্ভাবনাময় এক সুযোগ অনিশ্চয়তার ভেতরেই থেমে গেল। ৯ কোটি ২০ লাখ রুপির চুক্তি বাস্তবে আদৌ কার্যকর হবে কি না—তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X