কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরার অধিবেশন সম্পন্ন

মনোনীত শূরা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত
মনোনীত শূরা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রুকনদের প্রত্যক্ষ ভোটে মজলিসে শূরার সদস্য নির্বাচন, শপথ এবং ২৫ সদস্যবিশিষ্ট কর্মপরিষদ গঠন সম্পন্ন হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের পুনর্নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় গতকাল রাত ৮টায় আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরী মজলিসে শূরার ১ম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. আব্দুর রব।

অধিবেশনের শুরুতে নির্বাচিত শূরা সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ পড়ান মহানগরী আমির। মজলিসে শূরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে মোহাম্মদ সেলিম উদ্দিন ২০২৫-২৬ সেশনের জন্য সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান মূসা ও ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে নায়েবে আমির এবং ড. মুহাম্মদ রেজাউল করিমকে সেক্রেটারি ও মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা এবং ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাতকে সহকারী সেক্রেটারি করে ২৫ সদস্যবিশিষ্ট মহানগরী কর্মপরিষদ সদস্যের নাম ঘোষণা করেন। মহিলাদের নিয়ে পৃথক মহিলা বিভাগীয় মজলিসে শূরা এবং মহানগরী মহিলা কর্মপরিষদ গঠন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X