কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘ফ্যাসিস্ট’ হাসিনার সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

জোর করে ক্ষমতায় টিকে থাকতে ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনার সরকার শিশু-কিশোর-তরুণ কাউকেই রেহাই দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাম নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আর্থিক অনুদান প্রদানের পর তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শহীদ’ নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। এক ব্যক্তি জোর করে ক্ষমতায় টিকে থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নাফিজরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সব রকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজীর, হারুনদের মতো লোক তৈরি করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে।

তিনি বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এ সময় ‘শহীদ’ নাফিজের মা হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখানে ‘নাফিজ চত্বর’ ঘোষণার দাবি জানান।

রিজভীর সাথে এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X