কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট : প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

পরাজিত ও পতিত ফ্যাসিস্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আবার ক্ষমতায় ফিরে আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ ব্যাপারে সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অহেতুক বিভাজন সৃষ্টি করে পতিত ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেওয়া উচিত হবে না।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের বিএনপি কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার, বীজ বিতরণকালে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার আহ্বান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের পক্ষেই পতিত ফ্যাসিস্ট শক্তিকে শক্তভাবে দমন করা সম্ভব।

তিনি প্রশাসন ও ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত আওয়ামী দোসরদের আধিপত্যে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এরা (আওয়ামী দোসররা) পদে পদে ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা নস্যাৎ করতে ষড়যন্ত্র করছে। বিএনপির এই নেতা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আলী মাহমুদ, সায়েদুর রহমান, নুরুল ইসলাম, আবুল কালাম, আবুল কাশেম, আবদুল হান্নান, সোহেল আল আজাদ, মির্জা সারোয়ার হোসেন তায়েব, নূরে আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X