কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগরী দক্ষিণে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা মহানগরী দক্ষিণে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা মহানগরী দক্ষিণে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সব থানায় সিরাতের উপর একযোগে সকাল ১০টায়, বিকাল ৩টায় এবং সন্ধ্যা ৬টায় এই সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় অর্ধলক্ষাধিক জনশক্তি অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন হলকেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের বর্তমান ভারপ্রাপ্ত আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহা. দেলাওয়ার হোসেন, কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, ড. মোবারক হোসাইন, মাও. ফরিদুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী মানিক, জয়নাল আবেদীন, আব্দুর রহমানসহ অন্য জামায়াত নেতাকর্মীরা।

এ সময় ভারপ্রাপ্ত আমির আব্দুস সবুর ফকির পরীক্ষার হল পরিদর্শনকালে বলেন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য রাসুল (সা)-এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ’ ফলে একমাত্র রাসুল (সা)-এর আদর্শ ও কর্মপন্থা অনুসরণের মাধ্যমেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তাঁর কর্মপন্থা অনুসরণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.)। তিনি ঐশী বাণী পেয়ে জাহেলিয়াতের আঁধার কেটে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গঠনের পূর্বে তিনি মানব গঠনে আত্মনিয়োগ করেছিলেন। যার ফলে আবু বকর, উমর, উসমান ও আলী (রা.)-এর মতো মানুষরা তৈরি হয়েছিলেন। রাসুল (সা.) তাদের মতো একদল যোগ্য লোক তৈরি করে সোনার মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যারা বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সমর্থ্য হয়েছিলেন। আমরাও একইভাবে সেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। এ দেশের মানুষের মাঝে কোরআনের শিক্ষা ও রাসুলের সুন্নাহ ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। দেশ ও জাতির কল্যাণের জন্য যোগ্য ও নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির কাজ আমরা করে যাচ্ছি।

নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, রাসুল (সা.)-এর চেতনাকে আঁকড়ে ধরেই আমাদের দেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব। আল্লাহর দ্বীন এই জমিনে বিজয়ী হলে দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। কাজেই রাসুল (সা.)-এর আদর্শের আলোকেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে।

একই সময়ে আজ রাজধানীর পল্টন, মতিঝিল, সবুজবাগ, শাহবাগ, বংশাল, রমনা, খিলগাঁও, কোতোয়ালি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ, যাত্রাবাড়ী, কদমতলী, সূত্রাপুর, গেণ্ডারিয়াসহ সব থানায় শাখাগুলোয় একযোগে এই সিরাত পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১০

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১১

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

১২

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

১৩

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১৪

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১৫

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১৬

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৭

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৮

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৯

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

২০
X