কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি গঠন

বঙ্গবন্ধু পরিষদ-এর লোগো। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু পরিষদ-এর লোগো। ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু পরিষদের ঢাকা মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর স্থলে ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)’ ও ‘বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ) নামীয় দুটি সাংগঠনিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর, শক্তিশালী ও সুশৃঙ্খল করতে এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

রোববার (৭ এপ্রিল) কেন্দ্রীয় প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি। কমিটি অনুমোদন করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (উত্তর)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে প্রকৌশলী মো. হারুন অর রশিদকে আহবায়ক, এ বি এম সেলিম আহমেদ ও সাইফুল মতিন টিপুকে যুগ্মআহবায়ক এবং ডা. মো. হারুন-উল মোর্শেদকে সদস্য-সচিব করা হয় এবং বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগর (দক্ষিণ)-এ ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে নাসির উদ্দিনকে আহ্বায়ক, মো. আজিজুল হক ও মো. মইনুল ইসলামকে যুগ্মআহবায়ক এবং নাফিজ হোসেন দীপকে সদস্য-সচিব করা হয়।

এ ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ ঢাকা মহানগরের জন্য ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন- অ্যাডভোকেট দিদার আলী, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, অ্যাডভোকেট বায়েজিদ আহমেদ, ড. আফরোজা পারভীন, পেয়ারা খান, মো. আবুল হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১০

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১১

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১২

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৩

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৪

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৫

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৬

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৭

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৮

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০
X