কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলাকারীদের শাস্তি দাবি পূজা পরিষদের

পূজা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
পূজা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননা-ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। একইসঙ্গে এ হামলার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছে সংগঠন দুটি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে এক যুক্ত বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল এ দাবি জানান।

বিবৃতিতে দুই সংগঠনের শীর্ষ নেতারা বলেন, এই ধরনের হামলা বাংলাদেশ ও ভারতের মতো দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশের মৈত্রীর ভিত্তি ক্ষতিগ্রস্ত করে এবং পারস্পরিক অবিশ্বাসের জন্ম দেয়, যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সম্পর্কের সঙ্গে যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১০

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১১

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১২

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৩

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৪

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৫

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৬

তবে কি আজ নেইমারের দিন?

১৭

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৮

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৯

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

২০
X