কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে গণঅধিকার পরিষদ’

বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির রেজা কিবরিয়া অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান।

শুক্রবার (১১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ফারুক হাসান বলেন, ‘সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে গণঅধিকার পরিষদ বরাবরের মতো মাঠে থাকবে। যত দিন না শেখ হাসিনা সরকারের পতন হয়, ততদিন বিএনপিসহ বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে গণঅধিকার পরিষদ।’

তিনি বলেন, ‘বিরোধী দলগুলোর চলমান আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করতে আওয়ামী লীগ সরকার কিছু 'গোপন এজেন্ট' ফিট করেছে। আমাদেরকে এসব আওয়ামী এজেন্টদের বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে। এরা দিনে সরকারের বিরুদ্ধে গরম গরম বক্তব্য দেয়, আর রাতের আঁধারে গিয়ে আওয়ামী সরকারের সাথে আসন ভাগাভাগিতে অংশ নেয়।’

গণঅধিকার পরিষদের এই অংশের যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক ফারাজি বলেন, ‘রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারি বাহিনীর তাণ্ডব বিশ্ববাসী দেখেছে।’

এদিকে, জনগণকেই তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে মনে করেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন, যুগ্ম সদস্য সচিব সাকিব হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জিয়াউর রহমানসহ মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X