কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (৪ ডিসেম্বর) সোয়া ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের নেতৃত্বে ২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এতে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন।

বৈঠক শেষে মিডিয়ার ব্রিফিংয়ে নেতারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ও জাতির দুশমন। তাকে যে দেশ আশ্রয় দিয়েছে সে দেশও বাংলাদেশের শত্রু। ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করলেও ভারত তা মনে করে না। ভারত বারবার বাংলাদেশে তাদের আগ্রাসী মনোভাব বিভিন্নভাবে জাহির করে। সামনে থেকে ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের নীতি ও পলিসির পরিবর্তন না করে তাহলে ভারতের ব্যাপারে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।

মিডিয়া ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, আমরা বন্ধু চাই, ভারতের দাসত্ব চাই না। আমরা মিত্রতা চাই কিন্তু অধিনতা, মিত্রতা চাই না। তিনি বলেন, ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ। ভারতের যে কোনো আগ্রাসন এদেশের জনগণ জীবন ও রক্ত দিয়ে প্রতিহত করতে প্রস্তুত। ভারতকে আর ছাড় দেওয়া হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X