কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

কমিটিতে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি ও শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার আগে ইউসুফ আহমদ মানসুর কেন্দ্রীয় সম্মেলনে ১৩ দফা উপস্থাপন করেন।

দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের কাছ থেকে নিজেদের সব হিস্যা বুঝে নেওয়া।

এ ছাড়া সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করা। আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরির সুবিধা নিশ্চিত করা।

কেন্দ্রীয় সম্মেলনে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস। এ সংগঠন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চায়।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। সাহসিকতার সঙ্গে মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১০

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১১

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১২

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৪

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৫

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৬

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৮

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৯

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

২০
X