কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ গণতন্ত্র মঞ্চের

গণতন্ত্র মঞ্চের বৈঠকে নেতারা। ছবি : কালবেলা।
গণতন্ত্র মঞ্চের বৈঠকে নেতারা। ছবি : কালবেলা।

দেশের ডেঙ্গু ও বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মঞ্চটির শীর্ষনেতা জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বৈঠকে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মঞ্চের নেতারা বলেন, সম্প্রতি দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই রোগী ও মৃত্যুর সংখ্যা রেকর্ড গড়ছে। বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) উদ্বেগ প্রকাশ করেছে।

নেতারা ডেঙ্গু মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি এবং চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। একইসঙ্গে ডেঙ্গুর বিস্তার রোধে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

পাশাপাশি তারা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানসহ দেশের অন্যান্য স্থানে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : আ.লীগের আমলে কেউ নিরাপদ বোধ করে না : ফখরুল

মঞ্চের নেতারা অবিলম্বে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানসহ দেশের যেসব অঞ্চল বন্যার কবলে পড়েছে, সেসব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানো এবং বন্যার পানি নিষ্কাশনের জরুরি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাড. হাসনাত কাইয়ূমসহ গণতন্ত্র মঞ্চ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X