কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আমলে কেউ নিরাপদ বোধ করে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীর। পুরোনো ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলমা আলমগীর। পুরোনো ছবি

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ বোধ করে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিনিধি সভা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল দাবি করে বলেন, ‘আওয়ামী লীগের আমলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কেউ নিরাপদ বোধ করে না। সাধারণ মানুষ নিরাপদ বোধ করে না। কখন কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে ফেলবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কমিউনিটির বহু লোককে আসামি করেছে, এখনো জেলে আছে। এসব করে তারা ক্ষমতায় টিকে আছে।’

তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের কাছে অপপ্রচার চালায় যে- বাংলাদেশে বিএনপি একটা হিন্দুবিরোধী সংগঠন।‌ কিন্তু দেশের মানুষ তাদের এমন অপপ্রচার এখন আর বিশ্বাস করে না। বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন অন্য সম্প্রদায়ের লোকজন নিরাপদে থাকেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের যে ভিশন-২০৩০ এবং যে ৩১ দফা করেছি, সেখানে সব সম্প্রদায়ের অধিকার রক্ষা করার প্রতিশ্রুতি আছে আমাদের। গণতন্ত্র থাকলে সেটা তো থাকবেই। আর গণতন্ত্র না থাকলে তো ওটাও থাকবে না। একমাত্র সুরক্ষা হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের লড়াই-সংগ্রামে আমাদের জয়ী হতে হবে, এর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কথায় কথায় বলে, তারা হচ্ছে এ দেশে সবচেয়ে অসাম্প্রদায়িক। তারা কতটা অসাম্প্রদায়িক, তা আমরা ১৯৭২ থেকে ১৯৭৫ সাল দেখেছি। এ দেশে সত্যিকার অর্থে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য যদি দখল করে থাকে, সেটা আওয়ামী লীগের লোকেরাই সবচেয়ে বেশি করেছে।’

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকারের সভাপতিত্বে এবং মহাসচিব তরুণ দে’র সঞ্চালনায় সভায় ফ্রন্টের নেতা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অপর্ণা রায়, জন গোমেজ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X