কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৯:৫৪ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বরে বিএনএমের কাউন্সিল

রাজধানীর মহাখালীর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর মহাখালীর অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নেতারা। ছবি : কালবেলা

আগামী সেপ্টেম্বর মাসে জাতীয় কাউন্সিল করবে সদ্য নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

শনিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীর অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের সদস্য সচিব মেজর (অব.) মুহাম্মদ হানিফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘কাউন্সিলের মধ্য দিয়ে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’

২০২১ সালের ৭ জুলাই প্রতিষ্ঠিত হয় বিএনএম। বর্তমানে দলটির ৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি রয়েছে।

রুচিহীনরাই বিএনএমকে নিয়ে অরুচিকর মন্তব্য করছেন বলে দাবি করেন দলটির আহ্বায়ক ড. আব্দুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি মহল জাতীয় রাজনীতিকে মুষ্টিমেয় লোকের মাঝে কুক্ষিগত করে রাখতে চায়।

অল্পকিছু পরিবার জাতিকে নিয়ে তামাশা শুরু করেছে বলেও অভিযোগ তার। দেশে সুস্থধারার রাজনীতি করতেই বিএনএমের সৃষ্টি হয়েছে দাবি করে দলটির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র ব্যারিস্টার এম সরোয়ার হোসেন বলেন, বিএনপি বা কোনো দলকে ভাঙা তাদের উদ্দেশ্য নয়। দেশের মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনএম কাজ করবে বলে জানান তিনি।

দেশের রাজনৈতিক নেতাদের দেউলিয়াত্বের কারণেই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সরোয়ার।

বিএনএমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মেজর (অব.) মুহাম্মদ হানিফ বলেন, বর্তমান বিরাজমান সহিংস রাজনৈতিক পরিবেশ বিদূরিত করে কীভাবে অহিংস ও সুস্থধারার পরিশীলিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা যায়-সেই লক্ষ্য নিয়ে বিএনএম গঠন করা হয়েছে। চলতি আগস্ট মাসেই বড় পরিসরে সংবাদ সম্মেলন করে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১০

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১১

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১২

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৩

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৪

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৫

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৬

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৯

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

২০
X