কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয় : শেখ বাবলু

মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
মওলানা ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাসানী অনুসারী পরিষদের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময়ের মধ্যে সকল ধরনের সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। তবে তিনি এ-ও বলেন, অনির্দিষ্টকালের জন্য সংস্কার নয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ বাবলু এ কথা বলেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৪তম জন্মবার্ষিকীতে এ দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অস্থায়ী মঞ্চে মওলানা ভাসানীর প্রতিকৃতিতে শেখ রফিকুল ইসলাম বাবলুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, বাবুল বিশ্বাস, সদস্য সচিব আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, সদস্য সচিব আবু ইউসুফ সেলিম প্রমুখ।

এদিকে শহীদ মিনারে সকাল থেকেই ভাসানী সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X