কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক : খেলাফত মজলিস

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে ভারতের নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক যা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৌথ বিবৃতিতে বলেন, ‘ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে।’

নেতৃদ্বয় আরও বলেন, ‘নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি এই ধরনের বানোয়াট ও ইতিহাস বিকৃতিমূলক পোস্ট করে যাচ্ছেন। এর দ্বারা প্রকারান্তরে তিনি বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করছেন। তার এই বক্তব্য উসকানিমূলক, যা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল। একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে নরেন্দ্র মোদিকে আরও দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিত। ভারতের বুঝা উচিত তাদের তাবেদার শাসক বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত করা যাবে না, জুলাই বিপ্লব তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র, হুমকি কিংবা উসকানি দিয়ে নয়, বরং প্রতিবেশীসুলভ ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ভারতকে এগিয়ে আসতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X