শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের সব বিজয় এসেছে জিয়া পরিবারের হাত ধরে’

কর্মিসভায় খন্দকার এনামুল হক এনাম। ছবি : সংগৃহীত
কর্মিসভায় খন্দকার এনামুল হক এনাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সব বিজয়ই জিয়া পরিবারের হাত ধরে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর চকবাজারে নবকুমার ইনস্টিটিউটের পাশের সড়কে থানাধীন ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খন্দকার এনাম বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। শুধু তা-ই নয়, রণাঙ্গনে ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনও করেন। এই স্বাধীনতা ও বিজয় জিয়াউর রহমানের হাত ধরেই এসেছে। ৯ বছর স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে লড়াই করে নব্বইয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় এসেছিল বেগম খালেদা জিয়ার হাত ধরেই। আর ২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘মাফিয়া’ হাসিনার পতন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিজয় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে। অর্থাৎ বাংলাদেশের সব বিজয়ই এসেছে জিয়া পরিবারের হাত ধরে।

‘স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন’, এমন মন্তব্য করে তিনি বলেন, তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উসকানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই আহ্বায়ক বলেন, বিএনপি জনগণের দল। বিএনপির সব ক্ষমতার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জনগণ। সুতরাং আপনারা জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করুন। জনদুর্ভোগের সৃষ্টি হয়, এমন কাজে যারা লিপ্ত হবে, মহানগর দক্ষিণ যুবদল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। এ সময় জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন খন্দকার এনাম।

২৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আশিক আহমেদ রাজিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহির উদ্দিনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মো. মুকিত হোসাইন, দপ্তর সম্পাদক মো. শাহাজাহান চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X