কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় সংঘর্ষের ঘটনায় জামায়াতের বিবৃতি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মর্মান্তিকভাবে নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ১৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের সংঘর্ষে ৪ জন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।

গোলাম পরওয়ার বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।

তিনি বলেন, মহান রব নিহতদের প্রতি রহম করুন। তাদের গুনাহের খাতাসমূহ মাফ করে দিয়ে ক্ষমা করুন এবং জান্নাত নসিব করুন। আল্লাহ তায়ালা আহতদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমি নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তায়ালা তাদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X