কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতা ও সার্বভৌমত্বে প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে মহানগর বিএনপি

কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

দেশ মাতৃকা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে রাজধানীর গোড়ানে রাজনৈতিক মামলায় কারান্তরীণ ও স্বদেশে ফেরা নেতাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ তাগিদ দেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

যারা বিগত স্বৈরশাসকের রোষানলে দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন ও অন্যায়ভাবে কারাবন্দি হয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তি লাভ করেন। তাদের নিয়ে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেন সম্প্রতি প্রবাস ফেরত বিএনপি নেতা শফিকুল ইসলাম রিবলু। যেখানে অংশ নেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতারা।

বক্তারা বলেন, এটি শুধু পুনর্মিলনী নয়, এটি বিএনপি নেতাদের একটি ঐক্য, সহমর্মিতা এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতীক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইউনূস মৃধা, কামরুজ্জামান টিপু, জাকির হোসেন রিপন, জামিলুর রহমান নয়ন, সাজ্জাদুর রহমান, সামসুল কবির, মনির মৃধা, কাজী ইকবাল হোসেন শিখর, মনিরুজ্জামান হীরা, এম জামান, হুমায়ূন কবির, মামুনুর রশীদ আকন্দ, এলিম হোসেন, মো. রফিক, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, মো. ইরাফান আরমান হোসেন বাপ্পি, শোভন, আল-আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। পুনর্মিলনীতে একে অপরের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X