কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৩ জেলায় আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির নতুন সিদ্ধান্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩ জেলায় আহ্বায়ক কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে। এর মধ্যে নাটোর জেলা ও কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগির নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও জানানো হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এদিকে, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X