কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে জামায়াতের উদ্বেগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করে গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি) তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, শিল্প খাতে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গ্যাসের মূল্যবৃদ্ধির এ প্রস্তাবে ইতোমধ্যে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের শাসনামলে ৭ বার গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ গত ২০২৩ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম ১৫০ ভাগেরও বেশি বাড়িয়েছে। গ্যাস সংকটের কারণে তখন শিল্পকারখানা রেশনিং পদ্ধতিতে চলত।

বর্তমানেও গ্যাসের সংকট চলছে। এ সংকট উত্তরণের জন্য দেশের সব সম্ভাবনাময় জায়গায় গ্যাস কূপ খনন করা প্রয়োজন। সঙ্গে সঙ্গে বিদেশ থেকে গ্যাস আমদানি করে অতি দ্রুত গ্যাস সংকট দূরা করা দরকার। মূল্যবৃদ্ধি করে গ্যাস সংকটের সমাধান করা যাবে না। বরং সংকট আরও মারাত্মক আকার ধারণ করবে।

তাই দেশের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির স্বার্থেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার করে গ্যাস সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X