কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকারই সংস্কার বাস্তবায়ন করতে পারে : শেখ ছালু

এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : সংগৃহীত
এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয়, তাহলে দেশ অনিশ্চয়তায় পড়বে। যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত, তাদের রক্ত বৃথা যাবে।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে দেশ অস্থিরতায় নিমজ্জিত হবে। সংস্কারকে বাস্তবে রূপ দিতে হলে একটি নির্বাচিত সরকার দরকার।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে এনপিপির সহদপ্তর সম্পাদক এসএম আল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে শেখ ছালু এসব কথা বলেন।

বিবৃতিতে শেখ ছালাউদ্দিন ছালু সব সংস্কার কার্যক্রম সফল করার লক্ষ্যে ১৪ দলীয় জোটকে বাইরে রেখে নিবন্ধিত ও অনিবন্ধিত সব দলকে নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করতে বিএনপির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সবার মতামতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার যাতে এ সংস্কার বাস্তবায়ন করে, সে লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করারও দাবি জানান।

এনপিপির এই চেয়ারম্যান বলেন, রাজনৈতিকভাবে বর্তমানে দেশের অবস্থা অস্থির। দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X