স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দুই সংস্থার মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই অনুরোধ জানানো হয়।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। পাশাপাশি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বৈঠকে অংশ নেন।

বিসিবির বিবৃতিতে বলা হয়, “বৈঠকে বোর্ড আবারও স্পষ্ট করেছে যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে গিয়ে খেলতে রাজি নয়। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।”

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে বিসিবিকে তাদের অবস্থান নতুন করে ভাবতে অনুরোধ জানানো হয়েছে। তবে বিসিবি জানিয়েছে, এই মুহূর্তে তাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই।

বিবৃতিতে আরও বলা হয়, “উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজতে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। বিসিবি খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা। কিন্তু দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছাড়ার ঘটনার পর থেকেই নিরাপত্তার বিষয়টি সামনে এনে ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আসছে বিসিবি।

এর আগে একাধিকবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও স্পষ্ট করে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে প্রস্তুত নয়।

সব মিলিয়ে, আইসিসির অনুরোধ সত্ত্বেও বিসিবি এখনো অনড়। আলোচনা চললেও শেষ পর্যন্ত এই অচলাবস্থার কী সমাধান হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১০

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১১

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১২

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৩

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৪

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৫

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৬

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৭

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৮

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৯

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

২০
X