কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পতনের প্রক্রিয়া শুরু হয়েছে : এনডিপি

সরকারের পদত্যাগের একদফা দাবিতে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) উদ্যোগে বিকেলে রাজধানীর বিজয়নগরে গণমিছিল হয়েছে। ছবি : কালবেলা
সরকারের পদত্যাগের একদফা দাবিতে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) উদ্যোগে বিকেলে রাজধানীর বিজয়নগরে গণমিছিল হয়েছে। ছবি : কালবেলা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনপূর্বক বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) উদ্যোগে আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর বিজয়নগরে গণমিছিল হয়েছে।

এনডিপি সভাপতি কারি মো. আবু তাহেরের নেতৃত্বে গণমিছিলে অংশ নেন দলের মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), পিআরপি সভাপতি মো. তারিকুল ইসলাম।

এনডিপি যুগ্ম মহাসচিব হাসানুজ্জামান সুমনের সঞ্চালনায় গণমিছিলপূর্ব সমাবেশে এনডিপি সভাপতি কারি মো. আবু তাহের বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন প্রশাসন থেকেও বিচ্ছিন্ন হচ্ছে। এই সমাজ তারা বিভক্ত করে দিচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর জন্য সরকার দায়ী বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিদেশি শক্তিতে ক্ষমতায় থেকে এই সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতায় নাই। তাদের পতনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ।

এনডিপি মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) বলেন, এই সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, মানুষের ভোটাধিকারসহ সাংবিধানিক অধিকার ধ্বংস করছে! আমাদের নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই সরকারের পতন ঘটিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X