কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকার হিটলারের জুলুমকে নিয়েছে, দেশপ্রেমকে নেয়নি : রিজভী 

রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্তমান প্রধানমন্ত্রীকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, শেখ হাসিনা স্বৈরশাসক হিটলারের জুলুম অত্যাচারকে নিয়েছে কিন্তু তার দেশপ্রেম নেয়নি।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় রিজভী বলেন, অনেকেই বলে শেখ হাসিনা হিটলারের মতো। তিনি এই দেশের জনগণের ওপর জুলুম অত্যাচার করে সম্রাজ্ঞী হতে চান। এটা বাংলার জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের আনন্দবাজার পত্রিকায় লিখেছে, ভারতের কূটনীতিকরা আমেরিকাকে বলেছে হাসিনাকে সরালে ভারত ও আমেরিকার জন্য সুখকর হবে না। আমরা ভারতের কূটনীতিকদের বলি শেখ হাসিনা গোটা দেশকে উপনিবেশ করে তুলেছে। আমাদের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, সুষ্ঠু ভোটের জন্য। শেখ হাসিনা আর সুষ্ঠ ভোট কি এক জিনিস? হাসিনা ও সুষ্ঠু ভোট এক জিনিস না। কেউ যদি বলে বঙ্গোপসাগরের পানি মিঠা পানি এটা কি সত্য? কেউ যদি বলে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা কি সত্য? এটাও সত্য নয়।

নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, এই তীব্র রোদ আর গরমের মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে আপনারা অনেকেই হাত-পা হারিয়েছেন, আহত হয়েছেন, অনেকে শহীদ হয়েছে। তারপরও আপনারা মিছিল থেকে সমাবেশ থেকে আন্দোলন থেকে পিছিয়ে যাননি। সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১০

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১২

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৩

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৪

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৫

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৬

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৭

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৮

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৯

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

২০
X