কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি : মির্জা আব্বাস

মির্জা আব্বাস বক্তব্য
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলি বর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তাদের সরকার ধরছে না। শুধু একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

নিবার্চন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।

এ সময় মির্জা আব্বাস বলেন, দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না। দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।

তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণখেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেওয়া যাবে না।

ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১০

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১১

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১২

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৩

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৪

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৫

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৬

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৭

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৮

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৯

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

২০
X