কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বর্ধিত সভার স্থান চূড়ান্ত

গ্রাফিকস : কালবেলা
গ্রাফিকস : কালবেলা

জাতীয় সংসদ ভবনের এলডিহলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির দপ্তর।

চিঠিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিএনপির বর্ধিত সভায় রাজধানীর পার্লামেন্ট মেম্বারস ক্লাবের আওতাধীন এলডি হলসহ মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে নেতাদের কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে।

আমন্ত্রিত অতিথি যারা বর্ধিত সভায় অংশগ্রহণ করবেন তাদের নাম ও পদবিসহ এক কপি স্ট্যাম্প সাইজ ছবি আগামী শনিবারের (২২ ফেব্রুয়ারি) মধ্যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ জানান, দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত হয়েছে। সিনিয়র যুগ্ম মহাসচিবের নেতৃত্বে বাস্তবায়ন কমিটি এ সভা অনুষ্ঠানে সব কিছু করছে।

বিএনপির বর্ধিত সভায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির সব কর্মকর্তা ও সদস্যরা, মহানগর ও জেলা এবং সব থানা, উপজেলা ও পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য যারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও বর্ধিত সভায় উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X