কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জমিয়তে উলামায়ে ইসলাম ও এবি পার্টির দ্বিপক্ষীয় বৈঠক

জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক। ছবি : কালবেলা
জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক। ছবি : কালবেলা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমন্ত্রণে আমার বাংলাদেশ পার্টির (এবি) একটি প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ভাইস চেয়ারম্যান লেফট্যানেন্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, ব্যারিস্টার সানী আব্দুল হক, শাহাদাতুল্লাহ টুটুল, সমাজকল্যাণ সম্পাদক মো. আবু হেলাল ও সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

জমিয়তের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

বৈঠকে উপস্থিত উভয় দলের নেতারা বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কার ও যৌক্তিক সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচনে দুটি বিষয়ের প্রতি সমান গুরুত্বারোপ করে বলেছেন, বিষয় দুটির মধ্যে কোনো বৈপরীত্য নেই। অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গ্রহণযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নেতারা আসন্ন মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন এবং জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর ভেঙে খেলায় ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১০

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১১

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১২

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৩

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৪

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৫

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৬

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৭

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৮

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৯

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

২০
X