কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মব’ কালচারের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান সেলিমার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব সমাবেশ। ছবি : কালবেলা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব সমাবেশ। ছবি : কালবেলা

সমাজে মব জাস্টিসের নামে নারী নির্যাতন অব্যাহত থাকলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, নারী হেনস্তার মাধ্যমে কিছু লোক দেশকে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। এ জন্য সরকারকে কঠোর হতে হবে।

শনিবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত র‍্যালিপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত র‍্যালিটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে কয়েকশ নারী অংশগ্রহণ করেন।

সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে নারীদের অধিকার খর্ব এবং নারী নির্যাতনে উৎসাহিত করা হতো। আওয়ামী সরকারের পতনের পর দেশে এখনো নারীরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নারীর ক্ষমতায়ন ও তাদের সম্মান রক্ষার্থে আরও সজাগ থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারী নিপীড়নের বিষয়ে সমস্বরে প্রতিবাদ করতে হবে

মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় র‍্যালিপূর্ব সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যরা বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X