কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নিয়ে বিএনপির ইফতার মাহফিল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নিয়ে ইফতার মাহফিল করেছে বিএনপি। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নিয়ে ইফতার মাহফিল করেছে বিএনপি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে পিজি হাসপাতালে ভর্তিদের নিয়ে শনিবার (০৮ মার্চ) এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বদা পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন, যারা আপনাদের চিকিৎসা প্রদানে বাধাদান করেছে তাদের অনেকে এখনো স্বাস্থ্য খাতে বহাল তবিয়তে আছেন। এ বিষয়গুলো স্বাস্থ্য খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের দূর করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দাবি কিন্তু ছিল দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আমাদের কিন্তু একদফা দাবি অনেক আগে থেকেই ছিল, এরপর আপনাদের আন্দোলন যখন একদফাতে এলো তখন একাত্মতা প্রকাশের মাধ্যমে কিন্তু আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করে। এই বিজয় আমাদের ধরে রাখার জন্য কাজ করতে হবে, দেশ নিয়ে নানারকম দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনাদের চিকিৎসা যেন ঠিকভাবে হয় সে ব্যাপারে আমি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আমরা চাই আপনাদের চিকিৎসা সঠিকভাবে হোক। প্রয়োজনে যাদের দরকার তাদের বিদেশে পাঠানো হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবসময় আমরা আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আমরা থাকব ইনশাআল্লাহ।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম। তিনি তার বক্তব্য বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের তাদের ত্যাগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের চিকিৎসা সুন্দরভাবে পরিচালনা করার আশা পুনর্ব্যক্ত করেন।

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডা. হাসনাত আহসান (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. আরিফুল হক (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. সাইফুল ইসলাম (সহকারী অধ্যাপক, রেডিওলজি), ডা. শাকিল আহমেদ (সহকারী অধ্যাপক, এনেস্থেসিয়া) ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১০

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১১

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১২

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৩

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৫

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৬

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৭

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৮

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

২০
X