কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

শিশু আছিয়ার ঘটনায় দেশবাসী কষ্ট পেয়েছে : জামায়াত আমির 

ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি
ডা. শফিকুর রহমান। পুরোনো ছবি

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও নির্যাতনে মৃত্যুর ঘটনায় সারা দেশবাসী কষ্ট পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইফতার মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘আমরা দোয়া করি, এই মেয়েটিকে আল্লাহ তায়ালা জান্নাতে দেন এবং তার আপনজনকে আল্লাহতায়ালা প্রশান্তি দান করেন।’

তিনি বলেন, দেশবাসী এই ঘটনায় কষ্ট পেয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামীতে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং বিচার নিশ্চিত করার দাবিতে এক ও অভিন্ন হওয়ার তওফিক আল্লাহতায়ালা দান করুন। এই ক্ষেত্রে নিশ্চয়ই মিডিয়ার বড় ভূমিকা থাকবে, আমি সেই ভূমিকা প্রত্যাশা করি।

ইফতার মাহফিলে কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের ‘আর্থিক’ সম্পর্কের সংবাদ কেন গণমাধ্যমে উঠে আসে না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কোনো কোনো ব্যবসায়ীর সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে। কখনো ১৫/১৬ কোটি, কখনো একশ’ কোটি টাকার কথা কেন শুনি আমরা? কেন আপনারা লেখেন না এই কথা।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমি বলতে চাই আপনাদের, সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক অনেক অনেক। নিজেকে ছোট সাংবাদিক ভাববেন না। আপনার কলমের কালিটা কিন্তু অনেক দামি। একজন কবি বলে গেছেন, অসির চাইতে মসির জোর অনেক। অর্থাৎ আপনাদের লেখা, আমাদের বলা, আপনাদের কথার জন্য জাতির অনেক লাভ হবে। একইভাবে উল্টোভাবে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। এ সময় মিডিয়ায় সাংবাদিকদের সত্য প্রকাশের ক্ষেত্রে পেশাগতভাবে আন্তরিক ও সৎ হওয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ এই ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইউনিটির কর্মকর্তারা এবং প্রবীণ-নবীন রিপোর্টাররা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X