মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের নিরাপত্তায় ইসলামি সমাজ বিনির্মাণ করতে হবে : ড. মাসুদ

বৈষম্যমুক্ত সমাজ গঠনে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
বৈষম্যমুক্ত সমাজ গঠনে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মদিনা সনদে দেশ পরিচালনার কথা বলে আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়েছে, ইসলাম নিয়ে ঠাট্টা করেছে। তিনি বলেন, তাই ইসলামী সমাজ বিনির্মাণের মাধ্যমে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) লালবাগ পশ্চিম থানার ২৩নং ওয়ার্ড আয়োজিত বৈষম্যমুক্ত সমাজ গঠনে যাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, আওয়ামী লীগের মতোই যারা নিজস্ব মতবাদে রাষ্ট্র পরিচালনা করেছে এবং করবে তারা জনগণকে ধোঁকা দিয়েছে এবং আগামীতেও দিবে। মানুষের তৈরি আইনে শুধু ক্ষমতাসীন দলের ও তাদের সাঙ্গপাঙ্গদের উপকার হয়, জনগণের নয়। বরং তারা জনগণকে চুষে খেয়েছে আগামীতেও আরেক দল খেতে বসে আছে।

রমজান কোরআন নাজিল ও বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, এই মাসের শিক্ষায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় কোরআনের শাসন কায়েমের মাধ্যমে কোরআনের বিজয় নিশ্চিত করতে হবে।

লালবাগ পশ্চিম থানা আমির মোহাম্মদ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন আল-আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক হাফেজ এনায়েত উল্লাহ, লালবাগ-কামরাঙ্গীচর জোন পরিচালক মো. আব্দুর রহমান, লালবাগ পূর্ব থানা আমির শামীমুল বারী ও লালবাগ থানার সাবেক আমির বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ। এছাড়াও সভায় লালবাগ পশ্চিম থানার দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X