কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মানবে না : নজরুল ইসলাম 

ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা
ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন নজরুল ইসলাম খান। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানা টালবাহানা করা হচ্ছে। কিন্তু জনগণ কোনো টালবাহানা মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ছয় মাস অতিক্রান্ত হলেও তারা জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করছেন না। সংস্কারের নামে দীর্ঘসময় ক্ষেপণ কোনো অবস্থায় কাম্য নয়।

রোববার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর শান্তিনগরস্থ হোয়াইট হাউস হোটেলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক। প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি, ছিনতাই, খুন এখন নিত্যনৈমিত্যিক ঘটনা। অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তোরণ কোনোক্রমেই সম্ভব নয়। তিনি সরকারকে অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণফোরামের সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের আবু ইউসুফ সেলিম, আব্দুল কাদের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X