কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : মুরাদ

ধামরাইয়ের কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আলেম ওলামা, ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ের কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আলেম ওলামা, ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বিষয়ে আলেম ওলামাদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেছেন, ‘বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।’

রোববার (১৬ মার্চ) ধামরাইয়ের কালামপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় আলেম ওলামা, ইমাম ও খতিবদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। উপজেলার ৮৫০টি মসজিদের ইমাম খতিব ও ১২০টি কওমি মাদ্রাসার ইমাম খতিবেরা উপস্থিত ছিলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ‘একটি দল পবিত্র ইসলাম ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কুরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামি মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা, মানবিকতা প্রতিষ্ঠিত হবে।’

স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যা গরিষ্ঠ মানূষের অনুভুতির প্রতি সম্মান জানিয়েছেন। বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মো. ইলিয়াছ। এতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আশরাফ আলী, কালামপুর উলামা পরিষদের সভাপতি আবু সাঈদ জিহাদি, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা উসমান গণি, মুফতি ইউসুফ বিন সিরাজ, মুফতি মো. রাকিব, মাওলানা আবদুল আলিম, মাওলানা আবদুল মজিদ, মাওলানা ফরহাদ, মো. ইবরাহিম. মুফতি মো. আরিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X