কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি : কালবেলা

প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্যালিফোর্নিয়া শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সময় রোববার (১৬ মার্চ) নর্থ হলিউডের আরসি সিনিয়র সেন্টারে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির নবনির্বাচিত সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু। মাহফিলটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান। অনুষ্ঠানের বিশেষ দোয়া পরিচালনা করেন সহসভাপতি আফজাল হোসেন শিকদার।

এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসে সব ভেদাভেদ ভুলে দেশে জাতীয় ঐক্য গড়ে তুলে দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করার আহ্বান জানান। তারা দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আসা অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ইফতারের বিশেষ আয়োজন করা হয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিকুল চৌধুরী খসরু, মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, শামছুন খান লাকি, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহম্মেদ রাসেল, বদরুল আলম মাসুদ, লোকমান হোসেন, ইলিয়াস মিয়া, কামাল হোসেন তরুণ, মহিউদ্দিন বাবর, জন মোহন, সারোয়ার খান বাবলু, ওমর ফারুক মাসুম, সুমেন আহম্মেদ, আরিফুজ্জামান, সেলিনা খান মমপি, সারজিল বিন ইউসুফ, ওমর ফারুক টিটু, শাহারিয়ার রাহাতসহ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X