কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার আমলে এমপি-কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি : কফিল উদ্দিন

হাসিনার আমলে এমপি-কাউন্সিলররা মানুষের পাশে দাঁড়াননি : কফিল উদ্দিন

শেখ হাসিনার শাসনামলে গত ১৭ বছর ঢাকা-১৮ সংসদীয় এলাকার এমপি-কাউন্সিলররা সাধারণ মানুষের পাশে দাঁড়াননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠানে রশিদ গ্রুপের উদ্যোগে কয়েক শ অসহায়-দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কফিল উদ্দিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিগত ১৭ বছর এই এলাকায় যারা দায়িত্ব নিয়েছিলেন, যারা অবৈধভাবে নির্বাচন করে এমপি হয়েছিলেন, কাউন্সিলর হয়েছিলেন, আমার মনে পড়ে না যে তারা এমনিভাবে কোনো দিন ঈদ উপহার সামগ্রী নিয়ে এখানে এসেছিলেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমন কেউ এসেছিলেন কি?

এ সময় সেখানে উপস্থিত জনগণ সমস্বরে ‘না’ ‘না’ বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের সাধ্যমতো উপহারসামগ্রী নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি।

আগামীতেও এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরও বেশি কিছু নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X