কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ও নেতাদের অপরাধের বিচার করতে হবে : জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে ইফতার অনুষ্ঠানে নেতারা। ছবি : কালবেলা
গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে ইফতার অনুষ্ঠানে নেতারা। ছবি : কালবেলা

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগের যে নেতাদের নির্দেশে জুলাই-আগস্টের অভ্যুত্থানে নির্বিচার হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অবিলম্বে তার বিচার করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

তিনি বলেন, অভ্যুত্থানের সাত মাস অতিক্রান্ত হওয়ার পরও বিচারকাজ এখনো উল্লেখযোগ্য মাত্রায় এগোয়নি। ফলে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার প্রতিফল দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।

শনিবার (২২ মার্চ) গণসংহতি আন্দোলন পাবনা জেলার উদ্যোগে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা শীর্ষক আলোচনা ও ইফতারের আয়োজনে এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে বিশ্বের সামনে ইসলামী জঙ্গিবাদের উত্থান হিসেবে দেখাতে চায় উল্লেখ করে তিনি বলেন, আর বাংলাদেশে তৌহিদি জনতার নামে মব তৈরি করে অরাজকতা তৈরি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, হামলা করা হচ্ছে। এই মব ও অরাজকতার কাজ কোনোভাবেই বাংলাদেশের পক্ষে যায় না। বরং ভারতীয় গণমাধ্যম যা দেখাতে চায়, সেটাই ঘটছে।

আলোচনায় সভাপতিত্ব করেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাসনাইন বাবু এবং সঞ্চালনা করেন জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতি পাবনা জেলার সভাপতি ও পাবনা বারের জিপি আরশেদ আলন, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবী কথা হাসনাত, বিশিষ্ট সমাজ সেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতির আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন, সাথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেনসহ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১০

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১১

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১২

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

১৪

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

১৫

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

১৬

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১৭

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১৯

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

২০
X