কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির দুটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী জেলার গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এর অনুলিপি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন তার নির্বাচন পরিচালনার লক্ষ্যে দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীকে শপথ পড়ান। সেখানে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সভাপতি আবদুল আলীম তালুকদার, সাধারণ সম্পাদক শাহ্ আলম শানুসহ উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দেয় বিএনপি। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাসান মামুন পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে পরে তা জমা দেন।

পরে ৩০ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগ এনে হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। এর আগে গত ২৮ ডিসেম্বর, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার এক দিন আগে হাসান মামুন দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানান।

কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সানু জানান, তারা হাসান মামুনের সঙ্গে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দলীয় সিদ্ধান্তের পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার বলেন, দল ছাড়া যেমন ব্যক্তি অচল, তেমনি ব্যক্তি ছাড়া দলও অচল। আমরা হাসান মামুনের পক্ষে আছি এবং থাকব।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান (টোটন) বলেন, কমিটি বিলুপ্ত ঘোষণার আগে জেলা বিএনপি বিষয়টি জানে না। হাসান মামুন এখন দলের কেউ নন, তাই তাকে নিয়ে মন্তব্য করার কিছু নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১০

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১১

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১২

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৪

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৫

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৬

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৭

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৮

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৯

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

২০
X