কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নাম নিয়ে ইসিতে আপত্তি 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নাম নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)।

মঙ্গলবার (২৫ মার্চ) বিসিপি মহাসচিব শাহরিয়ার খান আবির ইসি সচিবের কাছে লিখিত আপত্তি জানান।

চিঠিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্র-পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে। সে কারণে বিষয়টি নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত যেএনপি, কিন্তু দেওয়া হয়েছে এনসিপি যেটি সঠিক নয়। কারণ নাম (বিশেষ্য) যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে নব গঠিত একটি রাজনৈতিক দল যা আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশাল ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখি। ইতোমধ্যে এই তরুণ তুর্কিরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। এমতাবস্থায় যদি একটি দলের নামে অসংগতি থাকে তাহলে তা হবে দুঃখের ব্যাপার। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থানের নামের ভাষাগত দিক থেকে কোনো পরিবর্তন হয় না তা সে যে ভাষায়ই লেখা হোক না কেন!। এ কারণে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘যেএনপি’ এবং এটি সঠিক! রাজনৈতিক দল নিবন্ধনের সময় বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখার জন্য সবিনয় আবেদন জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X