কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ৪ শহরে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে বিএনপি 

সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি : কালবেলা

ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবে বিএনপি। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে ‘সবার আগে বাংলাদশ ফাউন্ডেশন’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কনসার্টের ঘোষণা করা হয়।

বিকাল ৩টা থেকে শুরু হয়ে আয়োজনটি চলবে রাত ১১টা পর্যন্ত। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি এ কনসার্টটি একযোগে খুলনা এবং বগুড়া শহরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনে’র পক্ষ থেকে।

ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে থাকবে জেমস, ফিডব্যাক, শিরোনামহীন, অ্যাফিক, নীলা, পড়শী, জেফার, অনিমেষ রায়, মাহাথিম সাকিব, আলেয়া বেগম, মিফতা জামানসহ জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা।

চট্টগ্রামের কানসার্টটি হবে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে। সেখানে থাকবে মাইলস, নাটাই, ইমরান, কোনাল, শুভ্র, মৌসুমী, সাবকনশিয়াস বে অব বেঙ্গল ও মিথুন বাবু। বগুড়ায় এখন পর্যন্ত দুইটি ভেন্যুতে কনসার্ট আয়োজনের কথা চলে চলছে, এর মধ্যে আলতাফুন্নেসা খেলার মাঠ এবং সরকারি আজিজুল হক কলেজের খেলার মাঠ রয়েছে। সেখানে থাকবে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, বাগধারা, কনকচাঁপা, অমিয়া, লুইপা।

এছাড়া খুলনায় কনসার্টটি অনুষ্ঠিত হবে শেখ আবু নাছের স্টেডিয়ামে। সেখানে পরিবেশনায় থাকবে ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ, তাহসান, জয় শাহরিয়ার, লিজা এবং পলাশ।

কনসার্টের আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ’র সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা বাংলাদেশের গান, বাংলাদেশের কৃষ্টি এবং নিজস্ব সংস্কৃতি ‘ধরে রাখার’ তাগিদে এ আয়োজন করছি। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই, বাংলাদেশের সংস্কৃতির ওপর যে একটি আগ্রাসন তা আমরা বারবার মোকাবিলা করছি।

এ্যানি বলেন, কোনোভাবেই যেন বাংলাদেশের সংস্কৃতিতে ভারতীয় এবং পাকিস্তানি গান প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দেব। এ আয়োজনে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে উৎসাহিত করার জন্য স্থানীয় লোকগান ও সংস্কৃতি এবং কৃষ্টিগুলো তুলে ধরব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য মোনায়েম মুন্না, এসএম জিলানী, আতিকুর রহমান রুমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি, এহসান মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X