কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

সিসিইউতে বিএনপি নেতা বুলু

চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় রাত ৯টার দিকে তাকে নগরীর মুন হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু গ্রামের বাড়ি থেকে আসার পথে রাস্তায় বমি হয়েছে, ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়েছিল। দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে নেওয়ার পর ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

শায়রুল আরও বলেন, পরিবারের সদস্য ও দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

উল্লেখ্য, ঈদুল ফিতরের পরদিন থেকেই বরকত উল্লাহ বুলু টানা নিজ নির্বাচনী এলাকায় একাধিক অনুষ্ঠানে অংশ নেন। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকেন। তবে গত শনিবার দুপুর থেকে তিনি জ্বরে আক্রান্ত হন। এরপর রোববার সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X