কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারকে ‘জাতীয় সরকারে’ রূপদান চায় গণঅধিকার পরিষদ

সংস্কার প্রস্তাবনাসমূহের ওপর জমাদানকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
সংস্কার প্রস্তাবনাসমূহের ওপর জমাদানকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারে রূপদান করে অধ্যাদেশের মাধ্যমে সংস্কারকৃত সংবিধান কার্যকর করা এবং এই সংস্কারকৃত সংবিধানের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ।

বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে কমিশনের সংস্কার প্রস্তাবনাসমূহের ওপর জমা দেওয়া প্রস্তাবনায় এমন অভিমত দিয়েছে দলটি।

গণঅধিকার পরিষদ জানিয়েছে, কমিশনের মোট প্রস্তাবনার প্রায় ৮৫ শতাংশের সাথে তারা একমত। আর বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আংশিক একমত অথবা একমত নয় দলটি।

গণঅধিকারের প্রস্তাবনায় আরও রয়েছে, একই ব্যক্তি একসাথে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে থাকতে পারবে না। দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এনসিসি গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও একমত পোষণ করেছে দলটি।

দলীয় প্রস্তাবনায় পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটের দাবি জানিয়ে সংস্কার কমিশনের মতামতের বিরোধিতা করা হয় এবং সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার প্রস্তাব করা হয়। এছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে মত দিয়েছে গণঅধিকার পরিষদ।

কমিশনে প্রস্তাবনা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, হাবিবুর রহমান রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শাকিল আহমেদ, সহগণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব, কেন্দ্রীয় সদস্য আব্বাসী, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১০

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১১

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১২

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৩

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৪

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৬

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৭

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৮

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৯

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

২০
X