কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে জনগণ : বিএনপি নেতা

বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা
বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্য নির্বাচন এবং রুটিন মাফিক কাজ ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বলেন, জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।

রোববার (২০ এপ্রিল) বরিশাল সিটি কর্পোরেশনের সম্মুখে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এ কথা জানান তিনি।

এ সময় রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নির্বাচনী রোডম্যাপ ও তারিখ নিয়ে একেক সময় একেক মন্তব্য করে যাচ্ছেন। যা বিভিন্ন মিডিয়ায় প্রায় সময়ই দেখা যাচ্ছে। কিন্তু নির্বাচন ইস্যুতে তাদের একেক জনের একেক মন্তব্য দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জনগণ চাচ্ছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের প্রত্যাশা একটি স্থায়ী সরকার। যার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। জনগণের এ আকাঙ্ক্ষাকে গুরুত্ব না দিয়ে উপদেষ্টাদের একেক জনের মন্তব্যে জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থার সুস্পষ্ট ও নির্দিষ্ট কোনো ধারণা জনগণের কাছে পৌঁছাতে না পারলে বর্তমান সরকার তাদের কার্যক্রম নিয়ে দেশের মানুষের কাছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ হবেন।

আবু নাসের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকারের প্রশ্ন থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে- বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধশালী একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও দাবি করেন রহমাতুল্লাহ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদিকুর রহমান লিংকন, নগর বিএনপির সদস্য এডভোকেট মাসুদুর রহমান ও জাহিদুর রহমান রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আকন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. আল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১০

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১১

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১২

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৩

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৪

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৮

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৯

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

২০
X