কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

হেফাজতে ইসলাম উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল। ছবি : কালবেলা
হেফাজতে ইসলাম উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল। ছবি : কালবেলা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা শনিবারের (০৩ মে) মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে) হেফাজতে ইসলাম উত্তরা জোনের উদ্যোগে উত্তরা ৩ নং সেক্টর আজমপুরস্থ আমির কমপ্লেক্স চত্বরে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে হেফাজতে ইসলাম উত্তরা জোনের আহ্বায়ক নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি কিফায়াতুল্লাহ আযহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শুয়াইব আহমাদ চৌধুরী।

মিছিলপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মুফতি মুহিউদ্দীন মাসুম, হেফাজতের কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক, বাবুস সালাম মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদীস আনিসুর রহমান, মাওলানা নূরুল ইসলাম খিলক্ষেত, মুফতি জুনায়েদ কাসেমী, মুফতি বখতিয়ার হুসাইন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা কিফায়াতুল্লাহ নোমানী, মাওলানা গিয়াস উদ্দীন আল মাদানী, মুফতি মুহসিনুল হাসান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাকের হুসাইন দক্ষিণখান, মুফতি শওকত কাসেমী, মাওলানা সফিউল্লাহ, মাওলানা ইসহাক কামাল, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রাকীবুল হাসান, মাওলানা আহমাদ শফী, মাওলানা আব্দুর রহীম, মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা আব্দুল্লাহ মায়মুন, মাওলানা ইবরাহীম আজাদী, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আমিরুদ্দীন ফয়েজী, মুফতি মুঈনুল ইসলাম, ১০নং সেক্টর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মুহিউদ্দীন, মাওলানা হাফেয সুলাইমান, মুফতি রুহুল আমীন, মাওলানা যুবায়ের আহমাদ মদীনা মুনাওয়ারা, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা ফিরোজ আহমাদ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯২ ভাগ মুসলমানের এই বাংলাদেশে কোরআন বিরোধী আইন পাশ করতে হলে তা আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ হবে, আর আমরা বেঁচে থাকব, তা হতে পারে না। রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দিব। কিন্তু ইসলাম বিরোধী সব চক্রান্তকে নস্যাৎ করেই ছাড়ব ইনশাআল্লাহ। আগামী ৩ তারিখের মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবনাসহ সব প্রকারের কোরআনবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে। দেশ ও ইসলামের বিরুদ্ধে প্রতারণাকারী সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে বলছি, যা করার অতিদ্রুত করুন, নচেত হেফাজতের ডাকে আগামীদিনে কঠোর থেকে কঠোর কর্মসূচীর মাধ্যমে আমাদের দাবি আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১১

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১২

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৩

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৪

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৫

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৬

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৮

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৯

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

২০
X