কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নিষিদ্ধ না করলে কী হবে, জানালেন নুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হলে দেশের সার্বভৌমত্ব সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তবে স্পর্শকাতর জায়গা হওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলন করা ‘দায়িত্বশীল আচরণ নয়’।

শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে ভিপি নুর এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশে নুরুল হক নুর বলেন, উপদেষ্টা পদে থাকতে এ বিষয়ে পদক্ষেপ নিলেন না কেন? মাহফুজ আলম বা আসিফ মাহমুদরাই বা কী করলেন?

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদকে দুর্বল আখ্যা দিয়ে সাবেক এই ভিপি বলেন, এই দুর্বল উপদেষ্টা পরিষদ দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। এ সময় উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান নুর।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, বিভিন্ন দাবিতে অন্য বিক্ষোভকারীরা যমুনার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে। আর এনসিপির কর্মসূচিতে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে দাবদাহের কারণে তাদের ওপর ঠান্ডা পানি ছিটানো হয়েছে। পরবর্তী সময়ে শাহবাগে অবস্থানের সুযোগ করে দেওয়া হলো। তিনি এ বিষয়টিকে সরকারের ‘দ্বিচারিতা’ বলে আখ্যায়িত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X